• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা

চেংগী নদীর রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত, সেচ সংকটে পানছড়ির কৃষক

মোঃনূর হোসাইন বাবু / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রাতের আঁধারে চেংগী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। এতে ড্যামে সঞ্চিত পানি নদী দিয়ে বের হয়ে যাওয়ায় চলতি মৌসুমে প্রায় ১ হাজার ২০০ একর জমির বোরো ধান ও রবিশস্য চাষাবাদ চরম হুমকির মুখে পড়েছে। সেচের পানি সংকটে ফসল ঘরে তোলা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয় শত শত কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় সুযোগ বুঝে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা শান্তিপুর রাবার ড্যামের রাবার ব্যাগ কেটে দেয়। এতে ড্যামের এয়ারব্যাগ ছিদ্র হয়ে সঞ্চিত সেচের পানি দ্রুত নদীর ভাটির দিকে নেমে যায়। ফলে হঠাৎ করেই বিস্তীর্ণ বোরো চাষের জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হয়েছে।

কৃষকদের দাবি, বর্তমানে বোরো ধানের চারা বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত সেচ দেওয়া প্রয়োজন। এ অবস্থায় দ্রুত ড্যাম মেরামত করে পানি সরবরাহ সচল করা না গেলে ব্যাপক ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে বিকল্প সেচব্যবস্থা না থাকায় প্রায় ১ হাজার ২০০ একর জমির কৃষক সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, কোনো কুচক্রী মহলের স্বার্থসিদ্ধির জন্য পরিকল্পিতভাবে রাবার ড্যামটি ক্ষতিগ্রস্ত করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় কৃষকেরা বলেন, ড্যামের ওপর নির্ভর করেই প্রতিবছর বিস্তীর্ণ এলাকায় বোরো ধান ও বিভিন্ন রবিশস্যের চাষাবাদ করা হয়। ড্যামটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেচের পানি না পেলে তাদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ড্যাম পরিচালনা কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ড্যাম ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে শান্তিপুর রাবার ড্যাম দ্রুত মেরামত করে সেচব্যবস্থা সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কৃষকদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে ড্যামটি মেরামত করে সেচের পানি সরবরাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা