• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা

কুলাউড়া বিজয়া চা বাগানের চা শ্র”মিকদের স্বাস্থ্য সেবায় বিশেষ উদ্যোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ২৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের কুলাউড়ার বিজয়া চা বাগানে চা শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কেয়ার অ্যাক্রস কমিউনিটিজ (Care Across Communities)-এর সহায়তায় এবং এমএসি বাংলাদেশ-এর আয়োজন ও বাস্তবায়নে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রকল্পের আওতায় বিজয়া চা বাগানের চা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যঝুঁকি চিহ্নিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার অ্যাক্রস কমিউনিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইল্লিনা হক, ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসিউর রউফ, এনটিসি বিজয়া চা বাগানের উপ-মহাব্যবস্থাপক মো. শামছুল ইসলাম, বাগান ব্যবস্থাপক হুমায়ুন কবির, চিকিৎসক ডা. তানজিমুল হাই, এমএসি বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

আয়োজকরা জানান, চা শ্রমিকরা দেশের চা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে কাজ করা এসব শ্রমিকের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, কর্মস্থলের কাছাকাছি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে চা শ্রমিকদের চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়বে এবং বিভিন্ন রোগের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে তাদের কর্মক্ষমতা ও সামগ্রিক জীবনমানও উন্নত হবে।
আয়োজকদের প্রত্যাশা, বিজয়া চা বাগানে শুরু হওয়া এ উদ্যোগ পর্যায়ক্রমে চা শ্রমিকদের মধ্যে একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে। বিশেষ করে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়মিত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহায়তায়: কেয়ার অ্যাক্রস কমিউনিটিজ (Care Across Communities)
আয়োজন ও বাস্তবায়নে: এমএসি বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা