২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এর মূল লক্ষ্য রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবেন।