• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ

গৌরীপুর-পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন

সাখাওয়াত হোসেন মামুন / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশবিরোধী কার্যক্রমের অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে অদ্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর/২০২৬ইং) বিকাল ৪ ঘটিকায় গৌরীপুর ও পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে “শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা ইঞ্জি: এম ইকবাল হোসাইন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব-আলহাজ্ব আব্দুর রহমান বাবুল,পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১১নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান- ফকির মোঃ সায়েদ আল মামুন শহীদ ,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি- মোঃ আনোয়ার হোসেন খান সুপ্লব।

যুবদল নেতা- আতাউর রহমান তারা মিয়া পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এম.এ. আকন্দ খোকন। বিএনপির নেতা- মোঃ বাচ্চু মিয়া, যুবদল নেতা- মোঃ আলি আকবর খান পল্লব, স্টেলিন, কাবুল, সাবেক নেত্রকোনা জেলা ছাত্রদল নেতা- আনোয়ার হোসেন নয়ন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তার বক্তব্যে বলেন, জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠন সারাদেশে মানুষ হত্যা করতেছে, এই আগুন সন্ত্রাসীদের কে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করার জন্য তিনি আহ্বান জানান পাশাপাশি বলেন, জনগনের জানমাল রক্ষার্থে দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে আমরা আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে আছি এবং দলীয় নেতা কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা