• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

কক্সবাজারে মহিলা দলের সাংগঠনিক নেতৃত্বে নতুন মুখ

সারওয়ার কামাল / ২৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে চকরিয়ার হালেছা বেগমকে সভাপতি এবং রামুর ফরিদা ইয়াছমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কক্সবাজার পৌরসভার অ্যাডভোকেট রাবেয়া সুলতানা সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া পৌরসভার অ্যাডভোকেট ডলি ছিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেকুয়া পৌরসভার সাবিনা ইয়াসমিন ঝিনু সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং সাবেক কাউন্সিলর নাসিম আখতার বকুলকে।

দলীয় সূত্রে জানা গেছে, ৫১ সদস্যের এ নতুন কমিটির মাধ্যমে কক্সবাজার জেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা