• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার

নরসিংদী জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হলেন নিশাদ

Reporter Name / ৩১১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মোঃএমরুল ইসলাম ​মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি
নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সমাজসেবা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মনোহরদীর কৃতি সন্তান সাইফুর রহমান আকন্দ নিশাদ। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত জেলা কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

​দলীয় সূত্রে জানা গেছে, নিশাদ মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই ছাত্রনেতা বিগত দিনের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরে তিনি আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই দীর্ঘ ১২ বছরের সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই তাকে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে আসীন করা হয়েছে।

​এদিকে সাইফুর রহমান আকন্দ নিশাদ সমাজসেবা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মনোহরদী ও নরসিংদী জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​এক প্রতিক্রিয়ায় নিশাদ বলেন, ‘আমাকে এই দায়িত্ব দিয়ে মূল্যায়ন করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি দেশনায়ক তারেক রহমান এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। বিগত ১২ বছর যেভাবে সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি, আগামীতেও সেই ধারা অব্যাহত রাখব। অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা