• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ‘ফেক আইডি’ দিয়ে অপপ্রচার

মোঃ জুয়েল কাজী / ৩২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও তাঁর ছোট ভাই পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়, চরযোশরদী ইউনিয়নের কয়েকজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড প্রকল্পের সুপারভাইজার পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ নেওয়া হয়েছে। এসব প্রচারণায় সাইফুর রহমান মুকুল ও তৈয়াবুর রহমান মাসুদের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে চরযোশরদী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সাইফুর রহমান মুকুল ও তাঁর ভাই তৈয়াবুর রহমান মাসুদ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁদের বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

চরযোশরদী ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণা চালানো হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারকারীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, “আমার জনপ্রিয়তা দেখে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। যে সকল ফেক আইডি থেকে এসব প্রচার করা হয়েছে, সেসব আইডির বিরুদ্ধে আমি অভিযোগ করেছি।”

তিনি আরও বলেন, “চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে অর্থ নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ও আমার ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা