• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

বাঘায় ৩ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল

Reporter Name / ৪৮১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাঘা ( রাজশাহী ) প্রতিনিধি
এবারের এসএসসি ও সমমানের ফলাফলে রাজশাহীর বাঘায় ৩ বোর্ডের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত সোমবার (১০ জুলাই )ফল প্রকাশের পর দেখা যায়, জেনারেল, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে থাকা বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট ও সরেরহাট দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।

শতভাগ ফেল করা ৩ প্রতিষ্ঠান হলো –
বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে (জেনারেল): ৬ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে । প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, গত বছর ৪ জনের মধ্যে ৩ জন পাশ করেছিল। এবারই প্রথম এমন বিপর্যয়। তার বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৬ জন।
বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট (কারিগরি) এ ৪১ জন পরীক্ষা দিয়ে কেহই পাশ করেনি। প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন ২০ জন। সুপারিনটেন্ট রেজাউল করিমের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সরেরহাট দাখিল মাদ্রাসা ( মাদ্রাসা) থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে ১৪ জনই ফেল করেছে । প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছে ১৪ জন। সুপার ইউনুস আলী জানান, গত বছর ২৩ জনের মধ্যে ৭ জন পাশ করেছিল। অকৃতকার্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাতা পূনরমূল্যায়ের আবেদনের কথা জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩ বোর্ডের অধীনে বাঘার ৬৭টি প্রতিষ্ঠান থেকে ২৮৬৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৪১৫ জন। পাশের হার ৪৯.৩৫%। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর জানান, জেনারেল ৪৯টি স্কুলে পাশের হার ৫৯.৬৭%, জিপিএ ফাইভ পেয়েছে ৪৯ জন।পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮৬২ জন। পাশ করেছে ১১১১ জন। কারিগরিতে ৯টি প্রতিষ্ঠানে পাশের হার ২৭.৬৬%, পরীক্ষার্থী ছিল ৭৫২ জন। পাশ করেছে ২০৮ জন , জিপিএ ফাইভ পেয়েছে ১৩ জন এবং মাদ্রাসায় ৯টি প্রতিষ্ঠানে পাশের হার ৩৭.৯৪%। পরীক্ষার্থী ছিল ২৫৩ জন। পাশ করেছে ৯৬ জন।জিপিএ ফাইভ পেয়েছে ৫ জন।

এ বিষয়ে (ইউএনও) জান্নাতুল ফেরদৌস বলেন, “ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে।”
আব্দুল হামিদ মিঞা,
বাঘা, রাজশাহী, তারিখ -১১-০৮-২০২৬
মোবাইল -০১৭১৯৯৩৩৩৫৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা