• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন; ফরহাদ হোসেন আজাদ

তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন; ফরহাদ হোসেন আজাদ

মোঃ হাবিবুল্লাহ আল হাসান তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি; / ১১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের নদ-নদীগুলো নিয়ে কাজ করা নোঙর বাংলাদেশ এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রিভার ক্যাম্প কর্মসূচির যাত্রা শুরু করেছে। এ কর্মসূচির শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত প্রবাহিত আন্ত:সীমান্ত মহানন্দা নদী দিয়ে শুরু হয়েছে এ রিভার ক্যাম্প যাত্রা। শনিবার (৩ অক্টোবর) সকালে মহানন্দা নদী পরিদর্শনের মধ্য দিয়ে নোঙরের রিভার ক্যাম্পের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনের পর তিনি বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের মহানন্দা নদীর নাব্যতাসহ পানির হিস্যা নিয়ে বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারতের সাথে সরকারের আলোচনার ভিত্তিতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের কথা জানান।
পরে উপজেলা পরিষদ হলরুমে নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে গৃহিত উদ্যোগ বাস্তবায়ন ও নদ-নদীর দখলদারিত্ব নিয়ে বক্তব্য রাখেন। দেশের নদ-নদীগুলো নিয়ে কাজ করা নোঙর বাংলাদেশের আহবান জানিয়ে বলেন, আপনারা সারাদেশের নদ-নদীগুলো পরিদর্শন করে আসুন। নদীর সঠিক সংখ্যা নির্ধারণসহ প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে করুণীয় নিয়ে আমাদের জানান, আমরা তা সরকারের সাথে বসে দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, দেশীয় মাছ সংরক্ষন ও নদী দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির আহবায়ক কাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুুদুল ইসলাম মামুন, কারিগরের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সরকার হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, নোঙর বাংলাদেশের সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বিভিন্ন ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা