এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত, মাদক মামলার আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
পুলিশ সুপার, কুমিল্লার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের তত্ত্বাবধানে এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন:
১. ইউসুফ (২৮), পিতা-মৃত আলী মিয়া, মাতা-মৃত অজুফা, সাং-মহিচাইল, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তার বিরুদ্ধে ৪টি জিআর ওয়ারেন্ট ও ১টি নিয়মিত মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়।
২. মাহফুজ (৩০), পিতা-আবুল হোসেন, মাতা-ফাতেমা বেগম, সাং-বাড়েরা নয়াবাড়ী, ১ নম্বর ওয়ার্ড, বাড়েরা ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ১টি জিআর ওয়ারেন্ট ও ১টি মাদক মামলায় গ্রেফতার করা হয়।
৩. খলিলুর রহমান রানা (২০), পিতা-মো. আনোয়ার হোসেন, গ্রাম-সিংআড্ডা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়।
৪. গিয়াস উদ্দিন সিকদার (২২), পিতা-জসিম উদ্দিন, সাং-কেশেরা, গল্লাই ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়।
৫. হালিমা আক্তার (৩৭), পিতা-মনিরুল ইসলাম, স্বামী-মো. কাউছার, সাং-দলপাড়া, সুহিলপুর ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ১টি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
৬. রুবি বেগম (৫০), স্বামী-আব্দুল মবিন, সাং-আলিকামোড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকেও ১টি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।