মানিকগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ছিল।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মানিকগঞ্জ বেওথা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন আজিজ। প্রধান বক্তা ছিলেন ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন। এছাড়া কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতা প্রদান এবং বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধানসহ শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবি জানানো হয়।
সম্মেলনে শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।