• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে আল কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ সাফল্যে তাদের ফুলেল সংবর্ধনা ও বই উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলো চতুর্থ শ্রেণির জারিফ হোসাইন ও পঞ্চম শ্রেণির নুরে জান্নাতুল মাওয়া। জারিফ কবিতা আবৃত্তি ‘ক’ গ্রুপে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। নুরে জান্নাতুল মাওয়া উপস্থিত বক্তব্য ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল কারী সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশেকে এলাহী শিবলী। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, পাঠদানের মান ও শিক্ষার্থীদের যত্নসহকারে গড়ে তোলার প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা