• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

সিংড়ায় নিসচার নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ

ইব্রাহিম আলী / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ওসি মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী এবং দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।

এ সময় ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ সড়ক গড়তে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

তিনি নিসচা সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা