• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

আলতাফ আলী মার্কেটে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

বাবুল হোসেন / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ওই মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন দিশারী ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সাইদার ইসলাম পশ্চিম বালিঘাটা গ্রামের তছির উদ্দিনের ছেলে। পরে ফার্নিচারের দোকানের আগুন ছড়িয়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে লাগে। এতে দুটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে মুদির দোকানেই প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন করা হলেও প্রথমে কল রিসিভ না করায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে তাঁদের অভিযোগ।

জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা