• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

কটিয়াদীতে ট্রাক পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪

মো.জজ মিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৩৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাক ও দুটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের সরকারি মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে একটি খালি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি খালি গরুবাহী গাড়ি ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। দুর্ঘটনার পর দুটি গাড়িতে আটকে পড়া দুজনকে কটিয়াদী ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। পরে আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকোট গ্রামের মালেক মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) ও একই এলাকার আলী রহমানের ছেলে মো. ইমন (২৮)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা