• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
ছাতারপাইয়ায় ইটভাটার তাণ্ডবে কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে: প্রতিবাদ করায় যুবদল নেতা হানিফকে নানাধরণের হুমকির অভিযোগ ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ বড়পুকুরিয়া কয়লা খনিতে উচ্চ আদালতের রায় মেনে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বগুড়ায় আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা মৎস্য খাবার উৎপাদন কারখানায় সিলগালা ছয় পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুজব-অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধ নয়, সমঝোতায় সমাধান—ভূরঘাটা-মজিদবাড়ীতে ফিরল স্বস্তি ফুলেল শুভেচ্ছা ও কেক কাটায় বীর মুক্তিযোদ্ধা কামালের জন্মদিন উদযাপন সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির তারিখ নির্ধারণ

প্রিজণ ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের “ইনকিলাম জিন্দাবাদ” স্লোগান

অনলাইন ডেক্স; / ২১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

  1. নিজস্ব প্রতিবেদক;

আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার সময় উচ্চকণ্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশ সদস্যরা যখন তাকে ধরে প্রিজন ভ্যানে তুলছিলেন, তখন তিনি দরজায় দাঁড়িয়ে উপস্থিত গণমাধ্যমকর্মী ও জনতার উদ্দেশে চিৎকার করে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রিমান্ড ও জামিন শুনানির জন্য কড়া পুলিশি পাহারায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়েছিল। এ ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা