• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

ধর্মীয় ইবাদত যাকাত নিয়ে অবমাননা;বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এর নিন্দা ও বিবৃতি

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব প্রতিনিধি
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যে বাংলাদেশ কংগ্রেস গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রদত্ত বিবৃতিতে মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ইসলামের অন্যতম ফরজ বিধান ও পবিত্র ইবাদত যাকাত সম্পর্কে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা শুধু অনভিপ্রেতই নয়, বরং তা দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।

তিনি বলেন, যাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা সামাজিক ন্যায়বিচার, সম্পদের সুষম বণ্টন এবং দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ, যা সমাজে অরাজকতা ও অন্যায়ের জন্ম দেয়। এই দুই বিষয়ের মধ্যে তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন এবং নিন্দনীয়।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সমাজব্যবস্থার প্রত্যাশা করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো বিভিন্ন মহল থেকে এ ধরনের অপরাধকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা বাড়াতে পারে।

মহাসচিব আরও বলেন, একটি গণতান্ত্রিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে সংযম ও সতর্কতা থাকা অত্যন্ত জরুরি। তাই নিলোফার চৌধুরী মনির প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

একই সঙ্গে বাংলাদেশ কংগ্রেস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য যাতে আর না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা