• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদ, সরাইল থানা, বিভিন্ন শিক্ষা প্রৃতিষ্ঠান এবং চল মান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সরাইল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানায় দায়েরকৃত মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক, চুরি অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক সরাইল উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম, নাগরিক সেবা প্রদান পদ্ধতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি স্থানীয় সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনদুর্ভোগ সম্পর্কে জনগণের মতামত শোনেন। মতবিনিময় সভায় তিনি অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা