• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

আশরাফ উদ্দিন( বান্দরবান)  / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আশরাফ উদ্দিন( বান্দরবান) 

 

বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকা আলীকদমে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

 

মঙ্গলবার (১৮ মে ২০২৬) বান্দরবান সদর উপজেলার রেমাক্রী ইউনিয়নের দুর্গম বিজিবি মদক বিওপিতে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

 

ক্যাম্পেইনের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১৫০ জনের অধিক চিকিৎসাবঞ্চিত পাহাড়ি জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

একই সঙ্গে শিশুদের হাম প্রতিষেধক টিকাও প্রদান করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

 

খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মাধ্যমেও স্থানীয় জনগণের পাশে রয়েছে বাহিনীটি।

এ সময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম এবং বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা