পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনিসুর রহমান মানিক,
পঞ্চগড়,
র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
এতে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, সদস্য বৃন্দ এবং ৫টি উপজেলা ও ৩ টি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের গৌরব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৪৬ বছরের পথচলায় ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী দিনেও এগিয়ে যাবে।
বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর মানবিক বাংলাদেশ বিনির্মানে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দল সদা সর্বদা প্রস্তুত রয়েছেএমন প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
ঐক্য, সংগ্রাম ও গণতন্ত্রের পথে—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, স্বার্থক হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন