• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
সেনবাগ ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিক আবেদন জমা শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

হাবিব খান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: / ৬০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর, তথ্যনির্ভর ও আধুনিক করতে জিআইএস (GIS)-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের ইএসডিও মেধা অনুশীলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত Rural Connectivity Improvement Project (RCIP)-এর আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। প্রকল্পটির অর্থায়নে রয়েছে Asian Development Bank (ADB)।

কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন, জিআইএসভিত্তিক তথ্য সংগ্রহ ও যাচাই, মোবাইল অ্যাপস এবং Web-based RSDMS Software ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে আলোচকরা বলেন, জিআইএসভিত্তিক তথ্য ব্যবহারের মাধ্যমে গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, সংযোগ, গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে প্রণয়ন করা সম্ভব। একই সঙ্গে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়া সহজ হবে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন একই প্রতিষ্ঠানের জিআইএস অ্যানালিস্ট ফাহিম শাহরিয়ার।

 

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

কর্মশালায় গ্রামীণ সড়কের তথ্যভান্ডার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পরিকল্পনা প্রণয়ন এবং সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে তথ্যের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জিআইএস, মোবাইল অ্যাপস ও ওয়েবভিত্তিক RSDMS সফটওয়্যারের কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশের গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা আরও সমন্বিত, টেকসই ও আধুনিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা