• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা

মহসিন / ১২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বগুড়ার মোকামতলায় গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি, ফলাফল উন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা এবং বিশেষ করে দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার উপায় এবং আগামী দিনগুলোতে আরও পরিকল্পিত ও কার্যকরভাবে পড়াশোনা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত নজরদারি করা প্রয়োজন।

সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।

গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের আন্তরিক উপস্থিতি, মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা