• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ জনকল্যাণে গণমাধ্যম ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান

নওপাড়ায় আনসার-ভিডিপির রাস্তা মেরামত ও বৃক্ষরোপণ

পার্থ রায় স্টাফ রিপোর্টার মধুখালী; / ২৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পার্থ রায়
স্টাফ রিপোর্টার, মধুখালী;-

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে আনসার ও ভিডিপির উদ্যোগে রাস্তা মেরামত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে গোপালপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আনসার ও ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্থানীয় একটি রাস্তার মেরামত ও সংস্কার করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
স্থানীয়দের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এ রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। আনসার ও ভিডিপির সদস্যদের উদ্যোগে রাস্তা মেরামতের ফলে স্থানীয় মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা দেওয়া হয়। সামাজিক ও জনকল্যাণমূলক কাজে আনসার ও ভিডিপির সদস্যদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ লুৎফর রহমান, নওপাড়া ইউনিয়ন দলনেতা মোঃ মতিয়ার রহমান, মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দলনেতা মোঃ নাজমুল হোসেন এবং নওপাড়া ইউনিয়ন দলনেত্রী মোছাম্মদ জোহরা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন ভিডিপি সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম ও মোহাম্মদ উজ্জল।
সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের কল্যাণে রাস্তা মেরামত, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্যরা ভবিষ্যতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা