• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বাঁশবাড়ীয়া বাজারে ফুটপাত দখলের মহোৎসব, মহাসড়কে প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটছেন শিক্ষার্থীরা

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মো:রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে ফুটপাত যেন পথচারীদের জন্য নয়, দখলদার ব্যবসায়ীদের পণ্য রাখার জায়গায় পরিণত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ফুটপাতের বড় একটি অংশ দখল করে বসানো হয়েছে টায়ারের দোকান, বাঁশের আড়ত ও বিভিন্ন ভ্রাম্যমাণ পণ্যের পসরা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় বাধ্য হয়ে তাঁদের হাঁটতে হচ্ছে ব্যস্ত মহাসড়কের ওপর দিয়ে।

সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাতজুড়ে রাখা হয়েছে পুরোনো টায়ার, বাঁশের স্তূপ ও নানা ধরনের ব্যবসায়িক সামগ্রী। কোথাও দোকানের পণ্য, কোথাও নির্মাণসামগ্রী—সব মিলিয়ে পথচারীদের চলাচলের জায়গা কার্যত দখল হয়ে গেছে। বিশেষ করে বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, বাঁশবাড়ীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও আশপাশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

ফুটপাত ব্যবহার করতে না পেরে কোমলমতি শিক্ষার্থীদের দ্রুতগতির বাস, ট্রাক ও দূরপাল্লার যানবাহনের পাশ ঘেঁষে মহাসড়কের মূল অংশ দিয়ে হাঁটতে হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলের এই চিত্র নতুন নয়। এর আগেও প্রশাসন ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু অভিযানের পর নিয়মিত তদারকি না থাকায় কিছুদিনের মধ্যেই আবারও দখলদাররা আগের অবস্থানে ফিরে আসেন। ফলে উচ্ছেদ অভিযান সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান মিলছে না।

এদিকে সকাল ও দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ছুটির সময়ে বাজার এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। এর সঙ্গে ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সৃষ্টি হচ্ছে বাড়তি ভোগান্তি ও যানজট। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীকে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত যদি ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই দখলমুক্ত করে নিরাপদ চলাচল নিশ্চিত করা কি প্রশাসনের দায়িত্ব নয়?

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা অবিলম্বে বাঁশবাড়ীয়া বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, শুধু একদিনের উচ্ছেদ অভিযান নয়, বরং নিয়মিত নজরদারি, অবৈধভাবে পণ্য রাখার বিরুদ্ধে ব্যবস্থা এবং পুনরায় দখল ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জননিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ এবং বাঁশবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ফুটপাত দখলমুক্ত রাখতে স্থায়ী তদারকি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের আশঙ্কা, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ না নিলে বাঁশবাড়ীয়া বাজারের এই ফুটপাত দখল একসময় ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা