• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৪৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরাম কনস্ট্রাকশন।
এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটির রক্ষণাবেক্ষণকাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা ৮৫ পয়সা।
সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা