সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের দেওয়ানতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ করেছেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম সরকার।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রফিকুল ইসলাম সরকারের ব্যক্তিগত উদ্যোগে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম সরকার বলেন, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতেই আমার এই উদ্যোগ। এলাকার মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা সবসময় থাকবে।”
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।
শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়ার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।