• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে শোকের ছায়া, সাবেক জেলা পরিষদ সদস্য নান্নুর দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বড় চালান জব্দ নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় ‘সবুজ উৎসব-২০২৬’ রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস লিজকৃত জমির চা বাগানের লভ্যাংশসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সারের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি: অসাধু ব্যবসায়ী আটক, জেল-জরিমানা ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

এইচ এম রাহুল ,ঝিনাইদহ প্রতিনিধি- / ১৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের প্রায় দুই শতাধিক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

ঝিনাইদহ শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, BGMEA-এর স্ট্যান্ডিং কমিটি বিল্ডিং সিকিউরিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী ও ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম।

বক্তারা বলেন,মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা