• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর পাঁচবিবিতে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগর থেকে সিএনজি চুরি, নবীনগরে ৩ চোর আটক ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন

বিজয়নগর থেকে সিএনজি চুরি, নবীনগরে ৩ চোর আটক

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ২২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া থেকে তিন সন্দেহভাজন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বিজয়নগরের শেখ হাসিনা সড়ক এলাকা থেকে একটি সিএনজি চুরি করে চোরচক্রটি নবীনগরের দিকে নিয়ে আসছিল। পথিমধ্যে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা সজাগ হন।

পরবর্তীতে নবীনগর পৌরসভার পশ্চিমপাড়া বুধবার সকালে এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা ধাওয়া করে ওই তিন চোরকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের গণধোলাই দেন।

​ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, অপরাধ ও চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এমন সচেতনতা ও তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা প্রশংসনীয়। তবে যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তদের দ্রুত পুলিশের কাছে সোপর্দ করাই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত পথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা