• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা

মোঃ আমির হোসাইন ছাদেকী জেলা প্রতিনিধি (বান্দরবান): / ৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লামায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র) লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

তথ্য অফিস, লামার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জাগ্রত যুব সংঘ, লামার বাস্তবায়ন সহযোগিতায় এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ।

সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের বিষয়ে আলোচনা হয়।

সহকারী তথ্য অফিসার দুর্যোগে সঠিক তথ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, গুজব এড়িয়ে সরকারি নির্দেশনা মানতে হবে। তিনি পরিবারের ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সভায় ত্রাণ বিতরণে কোনো ধরনের লেনদেন না করার জন্য সতর্ক করা হয় এবং অনিয়মের অভিযোগ অভিযোগ বক্সে দেওয়ার আহ্বান জানানো হয়।

রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম কমিউনিটি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা