দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির আলোকে আজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতীয় মৎস্য পক্ষের আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান। এর আগে দ্বিতীয়দিন সফল মৎস্য চাষি /ব্যক্তি/ উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। গতকাল সমাপনী দিনে মৎস্যজীবিদের নির্ধারিত এলাকায় ও মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, মৎস্য সেন্টারের অগ্রগতি বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন প্রভৃতি কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল। তিনি বলেন, দিঘলিয়ার সকল জলাশয় মাছ চাষের জন্য উন্মুক্ত থাকবে। কেউ পেশী শক্তি ব্যবহার করে মাছ ছেড়ে বসে থাকতে পরবেনা। কেউ মাছ ছাড়লেও নিজের দাবী করতে পারবেনা। যদি জনগণের বিপক্ষে গিয়ে এমন কেউ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক। তাদের চোখ বন্ধ করে বসে থাকলে চলবেনা। তাদের সরকারের আদেশ নির্দেশ অমান্যকারীদের বিপক্ষে অবস্থান নিতে হবে।