পরশুরামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরশুরামে সমাপ্ত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬, দিবসটি উদযাপন উপলক্ষে পরশুরাম উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্য পক্ষের তৃতীয় দিনে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মাঝে মৎস্য সম্পদের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
কুইজ প্রতিযোগিতা শেষে পরশুরাম উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সমাপনী সভায় উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতনু বড়ুয়া উপজেলা নির্বাহী অফিসার, পরশুরাম, ফেনী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন
এস এম শাফায়াত আখতার নুর সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক, পরশুরাম পৌরসভা ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা,জনাব আবু তালেব রিপন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান, পরশুরাম পৌর প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ওমর ফারুক, পল্লী উন্নয়ন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ, মৎস্য চাষী, মৎস্যজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার বক্তারা বলেন দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অপরিসীম।
পরশুরাম উপজেলাকে মৎস্য উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণ করতে আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতির ওপর জোর দেওয়া হয়।
এছাড়া জাটকা নিধন রোধ এবং মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে মৎস্য বিভাগের চলমান কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবিতে: সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হচ্ছে। পেছনে “জাতীয় মৎস্য পক্ষ ২০২৬” এর ব্যানার দেখা যাচ্ছে।