• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার

আব্বাস উদ্দিন, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) / ১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৭টি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সরাইল থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে উপজেলার কুট্টাপাড়া তিন রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সালমা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সালমা বেগম কসবা উপজেলার রামপুর মাইজপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আখাউড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে বিভিন্ন এলাকা থেকে মজবুর রহমান (২১), আবু সালায়মান (২২), মো. আকাশ মিয়া (২৪), সুজন মিয়া (২৪), আবুল হোসেন, আব্দুল জলিল (২৫), জাহিদুল ইসলাম (২৬), তামিম খান (২৬) ও ইমরান হোসেন সাদিক (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবুল হোসেনের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা ও ২টি ইয়াবা ট্যাবলেট এবং ইমরান হোসেন সাদিকের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অন্যদের কাছ থেকেও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আধুনিক সরাইল গঠনে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা