• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর পাঁচবিবিতে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগর থেকে সিএনজি চুরি, নবীনগরে ৩ চোর আটক ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত

পাঁচবিবিতে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

বাবুল হোসেন জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ / ৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে পূর্ণিমা বেগম (২২) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা বেগম কাঁচনা গ্রামের মো. কাসেম আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে পূর্ণিমার বাকবিতণ্ডা হয়। পরে তিনি নিজ শয়নকক্ষে গিয়ে দরজা ভেতর থেকে ছিটকানি দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করেন। তাতেও দরজা না খোলায় পরে ঘরের ওপর দিয়ে গিয়ে ভেতরে তাকিয়ে পূর্ণিমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা