• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা

সমাজ মানেনি সম্পর্ক: অবশেষে এক গাছেই মিলল প্রেমিক-প্রেমিকার নিথর দেহ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ১৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সংসার ও সন্তানের বাঁধন এড়িয়ে তারা হাত ধরেছিলেন এক অনন্য ভালোবাসার টানে। কিন্তু সেই পরকীয়া প্রেম ও বিয়ের সম্পর্কের পরিণতি যে এত দ্রুত এবং করুণ হবে, তা হয়তো ভাবেনি কেউই। পারিবারিক কলহ ও মানসিক টানাপোড়েন সহ্য করতে না পেরে মৌলভীবাজারের রাজনগরের মাথিউরা চা বাগানে এক ভালোবাসার সম্পর্কের নির্মম সমাপ্তি ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের ‘মোকাম আকাশি টিলা’ এলাকার একটি গাছে থেকে প্রেমিক যুগলের নিথর দেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।

নিহতরা হলেন—রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, মঙ্গল ও বিনতা দু’জনই পূর্বে নিজ নিজ সংসারে বিবাহিত ছিলেন এবং তাদের সন্তানও রয়েছে। তবুও নিজেদের সব সামাজিক নিয়ম ভেঙে প্রায় এক মাস আগে তারা গোপনে কোর্ট ম্যারেজ করেন। প্রেম থেকে হওয়া এই নতুন বিয়ে উভয় পরিবারেই তৈরি করে তুমুল অশান্তি ও পারিবারিক দ্বন্দ্ব। চারপাশের এই তীব্র অসন্তোষ ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে তারা চরমরকমের শেষ সিদ্ধান্ত বেছে নেন।

সকালে মাথিউড়া চা বাগানের পাহাদার স্বপন রাজভর ডিউটি করার সময় গাছে তাদের দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে খবর পেয়ে রাজনগর থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃ’ত’দে’হ দুটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, “পারিবারিক কলহ ও টানা-পোড়েনের জের ধরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে বিস্তারিত আরও অনেকাংশে পরিষ্কার হওয়া যাবে। আসল রহস্য কি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা