• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

পটুয়াখালীতে পরিবেশ রক্ষা ও উৎপাদন বাড়াতে ‘নারিকেল বাগান প্রকল্প’ উদ্বোধন

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: / ৬৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে পরিবেশ সংরক্ষণ ও দেশীয় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘নারিকেল বাগান প্রকল্প’ চালু করা হয়েছে। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং পরিবেশ সুরক্ষার তাগিদে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (১২ আগস্ট ) সকাল ১১টায় শহরের স্বনির্ভর রোড সংলগ্ন লাউকাঠি নদীর তীরে এই বৃক্ষরোপণ ও বাগান প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি জনাব স্নেহাংশু সরকার কুট্টি।

প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার বলেন, “উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নারিকেল গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষা করে, অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন ও দেশীয় চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্সের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।”
সভাপতি মোঃ কামাল হোসেন জানান, আগামী পাঁচ বছরে জেলাজুড়ে ধাপে ধাপে বিস্তৃত পরিসরে নারিকেল চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে এই বাগান প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নদী তীরবর্তী এলাকায় আনুষ্ঠানিকভাবে বেশ কিছু নারিকেলের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা