• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট

ঠাকুরগাঁওয়ে আখ রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭ হাজার একর

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ মাড়াই মৌসুমকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চিলারং এলাকায় আখচাষি ফয়েজ উদ্দিনের জমিতে আখ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজশাহী সুগার মিল থেকে অনলাইনে যুক্ত হয়ে ঠাকুরগাঁও সুগার মিলের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ।

এ উপলক্ষে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করতে আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বিএসএফআইসির টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।

সভায় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) মো. তাজুরুল ইসলাম, ব্যবস্থাপক (পরিকল্পনা প্রকৌশল) হাসনাত হাবিব, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস আলী, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান জানান, একসময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে ভালো দাম পাওয়ায় তারা আবার আশাব্যঞ্জকভাবে আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফলে দিন দিন আখ রোপণের পরিমাণও বাড়ছে।

তিনি জানান, চলতি মৌসুমে মিল জোন এলাকায় ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিক টন, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৩০০ মেট্রিক টন এবং চিনি আহরণের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ মাড়াই মৌসুমে মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই হিসাবে প্রতি মণ আখের দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা।

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, মিল জোন এলাকায় একযোগে ৫৭টি কেন্দ্রের ৯৬টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গত বছর সব দিক বিবেচনায় চালু থাকা চিনিকলগুলোর মধ্যে ঠাকুরগাঁও সুগার মিল দ্বিতীয় অবস্থানে ছিল। চলতি মৌসুমে আরও ভালো ফলাফল অর্জনের আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা