• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ

মহসিন, (বগুড়া) জেলা প্রতিনিধি: / ১৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও অসহায় মানুষের মাঝে আটা বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার আমতলী বন্দরে বাংলাদেশ প্রেসক্লাব বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভা ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়া সংগঠনের সদস্য মোহসীন আলী, আজাদ, সিহাবুল ইসলাম সজীব, রবিউল ইসলাম, আবু খায়ের, শাহান আলী, রাব্বিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পরে সভা শেষে অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে আটা বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা সাংবাদিক সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা