• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সত্য ও ন্যায়ের পক্ষে থাকার প্রত্যয়ে পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

হৃদয় হোসেন নিরব / ২৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও শিশুদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় পাবনার এসোর্ট স্পেশালাইজড হসপিটালের সম্মেলন কক্ষে ‘আত্মবিশ্বাস, ঐক্য, অনুশীলন, দায়িত্ব, সাফল্য—সত্যের সন্ধানে আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও সাংবাদিক আব্দুল মতীন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস।

পাবনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা রোটা. মোঃ জালাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠনের সভাপতি মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আকতার ও দৈনিক বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান শহীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিন কাশেম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি, কবি, সংগঠক ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, সাংবাদিক আব্দুল কাইউম, জেলা এমবিএ ফোরাম পাবনার সভাপতি আমিনুর রহমান খান, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ এবং উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক, কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীলসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি তুলে ধরা, জনস্বার্থ রক্ষা এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বও সাংবাদিকদের পালন করতে হয়। দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সাংবাদিক শিশির ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, পাবনার সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি। শিশুদের সাবলীল পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা