• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ধুনটে স্মরণসভা ও দোয়া মাহফিলে সাংবাদিক বাদশাকে স্মরণ

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পবিত্র জোহরের নামাজের পর ধুনট সদর ইউনিয়নের বেলকুচি চরপাড়ায় মরহুমের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের শেরপুর প্রতিনিধি আব্দুল মান্নান, রায়গঞ্জ প্রতিনিধি দীপক কর ও ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম শাহীন।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ‘বাদশা ভাই ছিলেন আমাদের গুরু। তাঁর কাছ থেকেই আমরা সাংবাদিকতার হাতেখড়ি নিয়েছি। দুই-তিন যুগ আগে সাংবাদিকতায় বর্তমান সময়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। তখন হাতে লিখে সংবাদ তৈরি করতে হতো। সংবাদ সংগ্রহ ও পাঠানোর কাজও ছিল বেশ কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।’

মরহুমের ছেলে সাংবাদিক রেহানুল হক রিকো বলেন, ‘আমার বাবা অত্যন্ত নির্ভীক ও সাহসী সাংবাদিক ছিলেন। বাবা চলে গেছেন, কিন্তু তাঁর প্রতি মানুষের ভালোবাসা এখনো কমেনি। মানুষের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমিও বাবার মতো সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হতে চাই।’

এ সময় মরহুমের কর্মময় জীবন ও সাংবাদিকতা নিয়ে স্মৃতিচারণ করেন ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আশেকে এলাহী শিবলী, ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাংবাদিক আইয়ুব লোহানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল হাসান,ফজলে রাব্বী মানু, মামুনুর রশিদ, গোবিন্দ রয়, রেহানুল হক রিকো, আব্দুল মান্নান পাখিসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে এনামুল বারী বাদশা ধুনটের সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা