• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

প্রাইম টেলিভিশনে নতুন দায়িত্ব পেলেন সুনামগঞ্জের সাংবাদিক কেএম শহীদুল

কুলেন্দু শেখর দাস / ৪২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন প্রাইম টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম। গত ২৫ অক্টোবর প্রাইম টিভির ঢাকাস্থ হেড অফিস থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁর হাতে নিয়োগপত্র লগো ও আইডি কার্ড তুলে দেন। সাংবাদিকতা পেশায় নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাইম টেলিভিশনের পর্দায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সুনামগঞ্জের মানুষের কথা, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং জেলার সার্বিক চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

প্রাইম টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কে এম শহীদুল ইসলামের এই নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

তাছাড়াও সুনামগঞ্জ জেলায় অনুসন্ধানী প্রতিবেদনে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে, যা সুনামগঞ্জ সচেতন মহলসহ পাঠকদের মনে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকা জায়গা করে নিয়েছে। পত্রিকার পাশাপাশি টেলিভিশনে নিউজ কেএম শহীদুল ইসলাকে কাজে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। তিনি সুনামগঞ্জের যেকোন ধরনের ঘটনা প্রবাহ প্রাইম টেলিভিশনের প্রতিনিধি কেএম শহীদুলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা