• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মানবাধিকার সুরক্ষায় মানিকগঞ্জ জেলা কমিটির নতুন যাত্রা, কার্যকরী সদস্য ব্যারিস্টার নাসির উদ্দিন

বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন  / ৪০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মানবাধিকার সুরক্ষা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির মানিকগঞ্জ জেলা কমিটির কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। নবগঠিত জেলা কমিটিতে বিভিন্ন পেশার অভিজ্ঞ, শিক্ষিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কমিটির নবাগত কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার নাসির উদ্দিন।

সংগঠনের সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর আইনবিষয়ক জ্ঞান, পেশাগত অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতা মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে নবগঠিত জেলা কমিটিতে সহ-অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সজল হোসেন। সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক সাংবাদিক ছাবিনা দিলরুবার সহযোগী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। তাঁর অভিজ্ঞতা ও সহযোগিতায় সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং মানবিক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন সহজতর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল হোসেন, এলএলবি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম, এমএ, এলএলবি ও এলএলএম। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম মিন্টু ও সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদ।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. রবিন, এলএলবি ও এলএলএম; মো. নান্নু মিয়া এবং সাংবাদিক জাহিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রাজিব। অর্থবিষয়ক সম্পাদক সাংবাদিক ছাবিনা দিলরুবা এবং সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. সজল হোসেন।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন টিটু, প্রেস ও সংবাদবিষয়ক সম্পাদক মো. কবির হোসেন জোমাদ্দার এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল ইসলাম দায়িত্ব পালন করবেন। নারী ও শিশুবিষয়ক সম্পাদক সাংবাদিক জেসমিন আক্তার, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন বাবু এবং সহ-সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সাংবাদিক রাজ্জাক খান।

কমিটির সভাপতি সাংবাদিক আবুল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি এবং ঢাকা কলেজ থেকে বিএ (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি The Daily Evening News-এর স্পেশাল করেসপন্ডেন্ট এবং দৈনিক বাংলাদেশ সমাচারের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম এমএ ও এলএলবি ডিগ্রিধারী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেছেন। বর্তমানে রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

সহসভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম মিন্টু ইংরেজিতে এমএ সম্পন্ন করেছেন। তিনি দৈনিক একুশের বাণীর সহসম্পাদক। অপর সহসভাপতি সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদ দৈনিক দিনকালের শিবালয় উপজেলা প্রতিনিধি।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন এলএলবি ও এলএলএম ডিগ্রিধারী এবং দৈনিক কালের পত্রের সম্পাদক। মো. নান্নু মিয়া জাতীয় দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার এবং সাংবাদিক জাহিদুর রহমান দৈনিক প্রতিদিনের কাগজের দৌলতপুর প্রতিনিধি।

সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার। সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রাজিব বিএ ডিগ্রিধারী। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশের মানিকগঞ্জ প্রতিনিধি।

মানবাধিকারবিষয়ক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন টিটু মাস্টার্সে ফার্স্ট ক্লাস অর্জন করেছেন। তিনি জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ক্রাইম রিপোর্টার। প্রেস ও সংবাদবিষয়ক সম্পাদক মো. কবির হোসেন জোমাদ্দার জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের ক্রাইম রিপোর্টার এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল ইসলাম দৈনিক একুশের বাণীর স্টাফ রিপোর্টার।

নারী ও শিশুবিষয়ক সম্পাদক সাংবাদিক জেসমিন আক্তার দৈনিক অপরাধ তথ্যচিত্রের স্টাফ রিপোর্টার। সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন বাবু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেছেন এবং দৈনিক সময় বায়ান্নর সঙ্গে যুক্ত রয়েছেন। সহ-সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক রাজ্জাক খানও সময় বায়ান্নর স্টাফ রিপোর্টার।

এদিকে নবগঠিত জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন, এমএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মো. মোজাম্মেল হক, বিবিএ ও অ্যাকাউন্টিংয়ে এমবিএ, সরকারি দেবেন্দ্র কলেজ; আবুল হাসনাত রাজিব, বিএ; মোহাম্মদ মিজানুর রহমান; নিলুফা ইয়াসমিন; আফরোজা আক্তার; আশরাফুল ইসলাম আকাশ; আহসান হাবীব মনির; শেলেনা বেগম; মো. মঞ্জু মিয়া; রাজিব আহমেদ; আলীম হোসেন; রাজ্জাক খান; সাইফুল ইসলাম; হাবিবুর রহমান এবং নবাগত কার্যকরী সদস্য ব্যারিস্টার নাসির উদ্দিন।

বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, আবাসন সহায়তা এবং মানবাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সংগঠনটির নিবন্ধন নম্বর এস-৯৮৫২-২০০৯।

সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার টিকাটুলিতে চৌধুরী মলের পঞ্চম তলায় অবস্থিত। অন্যদিকে মানিকগঞ্জ জেলা কমিটির কার্যালয় শহরের শহীদ রফিক সড়কে জজ কোর্টের বিপরীতে পৌর বিপণির তৃতীয় তলায় স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মানিকগঞ্জ জেলা কমিটির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আইনি সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিশেষ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, হয়রানি, নির্যাতন কিংবা অধিকারবঞ্চিত হওয়ার ঘটনায় সংগঠনটি নীতিগত অবস্থান গ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

নবাগত কার্যকরী সদস্য ব্যারিস্টার নাসির উদ্দিনসহ বিভিন্ন পেশার দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততায় সংগঠনটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ও কার্যকরী সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির মানিকগঞ্জ জেলা কমিটি মানবাধিকার সুরক্ষা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের কল্যাণে একটি দায়িত্বশীল ও কার্যকর সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা