• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময়

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি; / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মহিপুুরে কারিতাসের আয়োজনে কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন, বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার এবং কেঁচোসারের ব্যবহার বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) বিকাল ৪.০০ টার সময় মহিপুর থানা সদরের কারিতাস অফিসের আন্ধারমানিক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভার শুরুতে সার্বজনীন প্রার্থনা করা হয়। প্রার্থনা করেন কারিতাস মহিপুর অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর (ধরিত্রী প্রকল্প) কাজল ঘরামী।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের কলাপাড়া উপজেলার ইসিআরএবি ও ধরিত্রী  প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।

এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী,কারিতাস এলসিএমও কর্মকর্তা মি.মংম্যা, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন, কারিতাস ফিল্ড অফিসার মো:জামাল হোসেন, জাগোনারী প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, গণমাধ্যমকর্মী আবুল হোসেন রাজু, ইউপি সদস্য নুরুন্নাহার বেগম, কৃষক অসীম শিকারী, কৃষানি গোলাপী রানী প্রমুখ।

এরপর পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন মি. জর্জ বৈরাগী।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জৈব কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভার্মিকম্পোস্টের উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণে সহজলভ্য এবং কৃষিতে উহা ব্যপক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

আয়োজিত এই সভায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং ভার্মিকম্পোস্ট বাজারজাতকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীরা কেঁচোসারের বাজার সম্প্রসারণের সম্ভাবনা, চাহিদা এবং বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। কৃষক ও জনপ্রতিনিধিরাও কেঁচোসারের ব্যবহার বাড়াতে নিজেদের মতামত ও পরামর্শ দেন।

কৃষিতে কেঁচোসারের(ভার্মিকম্পোস্ট) প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে বিশেষ মতবিনিময় সভায় স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের ‘বাংলাদেশে এগ্রোইকোলজির মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি’ (ECRAB) এবং ধরিত্রী প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় কেঁচোসারের উৎপাদন, ব্যবহার, উপকারিতা এবং এর বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন প্রচারমাধ্যমে এই সারের গুণাগুণ তুলে ধরে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এরপর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব, যেখানে কৃষকরা তাঁদের অভিজ্ঞতা, সুপারিশ ও মতামত তুলে ধরেন। বিশেষ করে ধরিত্রী প্রকল্পের আওতায় উৎপাদিত কেঁচো সার (Vermicompost)-এর বাজারজাতকরণ এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ প্রসারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, পরিবেশবান্ধব উপায়ে মাটির উর্বরতা বাড়াতে কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ভূমিকা অপরিসীম। রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে এই জৈব সারের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা জর্জ বৈরাগী। তিনি সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস কলাপাড়া অফিসার মার্কেটিং প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস।

।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা