• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০

সুমন আহমদ, গণমাধ্যমকর্মী / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীতে অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এসএমপি কমিশনারের নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ও সন্ধ্যায় দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

প্রথমে বুধবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন রাজার গলি-দরগা গেইট এলাকার হোটেল নির্জন-এ অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে হোটেলের ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে চারজনকে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার হোটেল তিতাস-এ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে আরও ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযান শেষে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়। এসব কর্মকাণ্ডের সঙ্গে হোটেল মালিক বা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা