• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

চট্টগ্রাম সফরে সংস্কৃতি প্রতিমন্ত্রী, ফুল দিয়ে স্বাগত ইউনাইটেড প্রেসক্লাবের

গাজী নুরুল হক শাহ, চট্টগ্রাম / ৩৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৩৯ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে সংস্কৃতি প্রতিমন্ত্রী পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির উন্নয়ন এবং গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পাশাপাশি চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাংবাদিকতার প্রসারে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা