• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা

নারী ও শিশু নির্যাতন রোধে ফুলগাজীতে মতবিনিময় সভা

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক- ফেনী।

 

ফেনীর ফুলগাজীতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ সভার আয়োজন করে নারী ওয়েভ প্ল্যাটফর্ম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর সৈয়দ নাসির উদ্দিন, পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কবির আহমেদ নাছির, ফিল্ড অফিসার খোদেজা আক্তার, পিএফজির সদস্য রাশেদ আখতার এবং ইয়ুথ সদস্য প্রিয়া রানী দেবী, ফেরদৌস আরা সুমি, আরিফা রহমান ও বৈশাখী রানী শীলসহ অন্যান্যরা।

 

বক্তারা নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা