• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা স্বপ্নের রাস্তা গড়ছে জনগণ: নবীনগরের মধ্যপাড়ায় বালি ভরাটের আকুল আবেদন মামলা তুলে না নেওয়ায় ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভুরুংগামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ যুবক আটক নামাজের প্রতি আমৃত্যু অনুরাগ-শুক্রবার ভোরে না ফেরার দেশে মোঃ মজিবর রহমান(বৈশাখু) মৌলভীবাজারের বাবার হৃদয়বিদারক আর্তনাদ-“আমার মতো ভুল করবেন না” পীরগাছায় বাড়িতে ঢুকে বিধবা নারী ও ছেলেকে পিটিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণে ইউএনও

মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

  • তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মনু নদে সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি।

বৃহস্পতিবার (৬ই আগষ্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে মনু সেচ প্রকল্পের কারণে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে আমন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন। প্রতি বিঘায় উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেও অনেক কৃষক কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। ফলে কৃষকের জীবিকা হুমকির মুখে পড়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—মনু সেচ প্রকল্পজনিত কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা।
কাশিমপুর পাম্প হাউসের পাম্পগুলো সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
কৃষকদের স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

পানি কমানোর জন্য বর্ষা মৌসুমে সিডিপি-সংলগ্ন আমন ক্ষেতে অপ্রয়োজনীয় পানি প্রবেশ বন্ধে কৃষি বিভাগের তদারকি জোরদার করা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা স্মারকলিপিতে আরও বলা হয়। কৃষি ও কৃষকদের রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে ও স্মারকলিপিতে কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা