• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণে ইউএনও নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি কালীগঞ্জে শোকের ছায়া, সাবেক জেলা পরিষদ সদস্য নান্নুর দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বড় চালান জব্দ নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় ‘সবুজ উৎসব-২০২৬’ রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণে ইউএনও

নরসিংদী, মনোহরদী প্রতিনিধি: মোঃ আমিরুল ইসলাম / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)-সহ সংশ্লিষ্টদের নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার মান ও রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ইউএনও চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা হাসপাতালে কেমন চিকিৎসাসেবা পাচ্ছেন, সেবার মান কেমন এবং চিকিৎসা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না—এসব বিষয়ে খোঁজ নেন।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে ইউএইচএফপিও জানান। একই সঙ্গে হাসপাতালে কোনো ধরনের দালালের দৌরাত্ম্য যাতে না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাহসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা