• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

পরশুরামে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সবীর আহমেদ ফোরকান,ফেনী / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীর পরশুরামে শেষ হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ উপলক্ষে পরশুরাম উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য পক্ষের তৃতীয় দিনে পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য চাষ এবং জলজ সম্পদ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

কুইজ প্রতিযোগিতা শেষে পরশুরাম উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরশুরামের উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পরশুরাম পৌরসভার প্রশাসক এস এম শাফায়াত আখতার নুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন। এছাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম পৌর প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, পল্লী উন্নয়ন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার মৎস্য চাষী, মৎস্যজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরশুরাম উপজেলাকে মৎস্য উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণ করতে আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, জাটকা নিধন রোধ, মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, মৎস্যজীবী ও চাষিদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সংরক্ষণে মৎস্য বিভাগের চলমান কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা