• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

মানিকগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৯২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল হক, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ বি এম সামছুন্নবী তুলিপ এবং বিসিকের উপব্যবস্থাপক আব্দুল কাদের।
সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা ও শ্রমজীবী মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা