• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয়

আব্দুল হালিম  / ২৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

রবিবার( ২২নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত চলাকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়েছে।

এসময়, উপ- উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী ও রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষক, ছাত্র, সামাজিক,পরিবেশবাদী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক,সাধারন সদস্যসহ প্রায় দুইহাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়।পরে প্রশাসনিক ভবনের সামনে ৪৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন,” বিশ্ববিদ্যালয় দিবসে সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়ে এসে একটি হল উদ্বোধন করতে সম্মতি জানিয়েছেন। আশা করছি, তিনি তাঁর বাবা-মায়ের ধারাবাহিকতা রক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা